সভাপতির বাণী
- প্রকাশ: 05 Aug, 2025
- ক্যাটাগরি: বাণী, সভাপতির বাণী
নারী শিক্ষার প্রসারে একটি আধুনিক, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে “প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা ডিগ্রি কলেজ” প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজের মাধ্যমে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারেও দক্ষ হবে। আমরা বিশ্বাস করি, একটি শিক্ষিত নারী শুধুমাত্র একটি পরিবার নয়, বরং একটি সমাজ এবং একটি জাতিকে আলোকিত করতে পারে।
এই লক্ষ্যকে সামনে রেখে কলেজের প্রতিটি ছাত্রীকে আমরা আন্তরিকতা ও যত্নের সাথে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। তাদের আত্মবিশ্বাস, মননশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।